বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ডোবা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৮ অপরাহ্ণ

আশুলিয়া সংবাদদাতা : ঢাকার আশুলিয়ায় একটি মহাসড়কের পাশের ডোবা থেকে ইমাম হোসেন (৫০) এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী আরিচাগামী মহাসড়কের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইমাম জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন বাল্লুকগাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় ইমাম। কিন্তু সে বাসায় ফিরেনি। শনিবার লাশ উদ্ধার হয়েছে এমন খবরে থানায় গিয়ে তার লাশ শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, মহাসড়কের পাশের ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরাদ্বহ উদ্ধার করে থানায় আনা হয়।

আশুলিয়া থানার এসআই আল মামুন কবির জানান, মরদেহ উদ্ধার হলেও তার রিকশাটি পাওয়া যায়নি। তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর