সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

বাগেরহাটে বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ ; নিহত-১২

ডেস্ক রিপোর্ট / ৯৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ

বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। বাগেরহাটের রামপালে একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন।

তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার বিবরণ দিয়ে ওসি বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। বেলাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। “তাতে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহত অন্তত পাঁচজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

ওসি বলেন, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর