বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

আশুলিয়ায় ৫শতাধিক এতিম শিশুর মাঝে ইফতার বিতরণ করল নিসচা

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৩০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
আশুলিয়ায় ৫শতাধিক এতিম শিশুর মাঝে ইফতার বিতরণ করল নিসচা

সাভার : ঢাকার আশুলিয়ায় ৫ শতাধিক এতিম শিশুর মাঝে ইফতার বিতরণ করল নিরাপদ সড়ক চাই (নিসচা)। সেই সাথে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিও পালন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) আশুলিয়ার নবীনগর জয় রেস্তোরায় নিসচা আশুলিয়ার থানা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় নিসচা নবগঠিত আশুলিয়া থানা কমিটির পরিচিতি সভাও করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়ার সভাপতি জিএম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

​প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে ঈদকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে এই লিফলেট বিতরণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। পাশাপাশি এতিম শিশুদের সাথে ইফতারের এই আয়োজন সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, নিসচা আশুলিয়া থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলী এবং ধামরাই উপজেলা কমিটির সভাপতি নাহিদ ইসলাম।

​নিসচা আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি শাহাদাত হোসেন সরকার, দপ্তর সম্পাদক হৃদয় আহমেদ রাব্বিসহ থানা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​ইফতার বিতরণের পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে নির্বিঘ্নে চলাচল ও সড়ক দুর্ঘটনা রোধে সাধারণ যাত্রী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর