পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় মৎস্য ও পশুখাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার নূরাইনপুর বাজার ও ধূলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই ব্যবসআয়ীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু। এসময় তাঁর সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ আবু রায়হান উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানানো হয়, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ২০ ধারা লঙ্ঘনের দায়ে নূরাইনপুর বাজারের মোঃ মাসুম খান (৪৬) ও ধূলিয়া এলাকার মোঃ কাওসার (৩০)-কে পৃথকভাবে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষা ও পশুখাদ্যের মান নিশ্চিত করতে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।