সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন : ৫ জনের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৬৮ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ

ঢাকা : কেরানীগঞ্জের কদমতলীতে একটি অবৈধ গ্যাস লাইটার কারখানায় আগুনেত ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় বেলা আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে লাশগুলো নারী না পুরুষের তাৎক্ষণিক তা শনাক্ত করা যায়নি। অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট ৭টি ইউনিট কাজে যোগ দেয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর