বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় একজন নিহত হন। এ দূর্ঘটনায় আহত হন আরো ৩জন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (০৩ মে) রাত ১২ টার দিকে উপজেলার আফসের গ্যারেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দশমিনা বাসষ্টান্ড থেকে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাউফল ট্রাভেলসের একটি যাত্রীবাহি উপজেলা সদর ইউনিয়নের আফসের গ্যারেজ এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পরে যায়। এতে ওই বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনার খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তাৎক্ষণিক নিহত সুপারভাইজারের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি বাউফল উপজেলার বামনিকাঠি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বসিরাজুল ইসলাম বলেন, এ দূর্ঘটনায় এখন পর্যন্ত ১জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া বাস তুললে কেউ নিচে চাপা পড়ে আছে কিনা জানা যাবে।