বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

স্বর্ণের দাম ভরিতে কমল ১ হাজার ১৬৭ টাকা

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৪ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ
ভরিতে স্বর্ণের দাম কমল প্রায় ১০ হাজার টাকা। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : স্বর্ণের দাম ভরিতে কমল ১ হাজার ১৬৭ টাকা। দেশের বাজারে মূল্য বৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কিছুটা কমলো। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৯২ হাজার ২৬২ টাকায়।

৫ ফেব্রুয়ারী রোববার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।

এর আগে চলতি বছরের ৮ ও ১৫ জানুয়ারি এবং গত বছরের ৪ ও ৩০ ডিসেম্বর, ১৩ ও ১৮ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার (৪ ফেব্রুয়ারি) বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৬৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯২ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮১৬ টাকা কমিয়ে ৬২ হাজার ৮৬৭ টাকা করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর