সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় দাবীকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর, আহত-২

সাভার প্রতিনিধি / ৭৩ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
আশুলিয়ায় দাবীকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর, আহত-২

আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় ইট-বালু সরবরাহ কিরা এক ব্যবসায়ীর কাছ থেকে দাবীকৃত চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও গাছপালা কেটে ফার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে৷ এসময় বাঁধা দিতে গিয়ে হামলায় আহত হয়েছেন ওই ব্যবসায়ী ও তার বড় ভাই। ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শনিবার (০১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ায় পূর্ব কলতাসূতী রতনাসিট এলাকার ইট বালু ব্যবসায়ী ওয়াসিমের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী।

থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, আশুলিয়ার পূর্ব কলতাসূতী রতনাসিট এলাকার আলাল বেপারীর ছেলে ওয়াসিম ইট-বালুর ব্যবসা করেন। বেশ কিছুদিন ধরে একই এলাকার আলকাছ বেপারীর ছেলে মুরাদ হাসান (২৫), আরফাদ হোসেন (২২), কুদ্দুস বেপারীর ছেলে মানিক হাসান (২৬), মৃত কালু বেপারীর ছেলে আলকাস বেপারী (৪৫) এবং কুদ্দুস বেপারী (৫৫) সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সকলের যোগসাজশে নানাভাবে ওয়াসিমের ব্যবসার ক্ষতি করার চেষ্টা করে আসছিল এবং মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট সন্ধ্যা আনুমানি সাড়ে ৭টার দিকে বিবাদী মানিক হাসান তার নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। এসময় চাঁদা দিতে পারবেনা জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্র ছুড়ি, চাপাতি, হামার ও লাঠিসোটা নিয়ে এসে বাড়িতে হামলা করে ভাংচুর করে। পরে গাছপালাও কেটে ফেলে। এসময় বাঁধা দিতে গেলে মানিক মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে ইট ও বালু ব্যবসায়ীর হাতে ও পেটে আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় ওই ব্যবসায়ীর বড় ভাই জসিম উদ্দিন এগিয়ে আসলে তাকেও মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের এগিয়ে আসলে হামলাকারীরা বড় ধরণের ক্ষতি করবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করান।

কেটেফেলা গাছপালা

এব্যাপারে ব্যবসায়ী ওয়াসিম জানান, হামলাকারীরা যেকোন সময় তার ও তার পরিবারের বট ধরণের ক্ষতি করতে পারে। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে অভিযোগ করেন। সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।

এব্যাপারে আশুলিয়া থানার এস আই শাহীন জানান, ঘটনায় ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর