বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জের বহুল আলোচিত স্কুলছাত্রী জেসি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদর উপজেলার কোর্টগাঁও এলাকার বহুল আলোচিত স্কুলছাত্রী জেসিকা মাহামুদ জেসি হত্যা মামলার প্রধান আসামী বিজয় রহমান (১৯) কে রাজধানীর ওয়ারি থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। প্রাথিমকভাবে জেসিকাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে বিজয়।

রোববার র‍্যাব হেডকোয়ার্টার কারোয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার মূখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় এসব তথ্য জানান র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, গত ৩ জানুয়ারি ২০২৩ ইং তারিখে মুন্সীগঞ্জের কোর্টগাঁও এলাকায় বন্ধুর বাড়িতে গিয়ে দশম শ্রেণির ছাত্রী জেসিকা মাহামুদ জেসির রহস্যজনক মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা নং ৭ দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব রহস্য উদঘাটন এবং হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয়।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব ৩ এর একটি দল রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর স্কুলছাত্রী জেসিকা মাহামুদ জেসি হত্যার মূল আসামী বিজয় রহমানকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় জানিয়েছে, ২০১৯ সালে একই স্কুল পড়ুয়া ও এই মামলার অপর আসামী আদিবা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বিজয়ের। আবার ২০২২ সালের জানুয়ারিতে জেসিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। উভয়ের সাথে প্রেমের সম্পর্ক চলাকালীন অবস্থায় একই বছরের ফেব্রুয়ারিতে গোপনে আদিবাকে বিয়ে করে বিজয়। বিয়ের বিষয়টি জেসিকা জানতে পেরে তার সাথে কথোপকথনের স্ক্রিনসট পাঠায় আদিবার ম্যাসেঞ্জারে। বিষয়টি নিয়ে আদিবা ও বিজয়ের মাঝে সম্পর্কের অবনতি ঘটে।

এরপর জেসিকাকে বাসার ছাদে ডেকে এনে উচিত শিক্ষা দিবে মর্মে পরিকল্পনা করে বিজয় ও আদিবা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জেসিকে ডেকে আনা হয় এবং তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আদিবা ও বিজয় জেসিকার গলাটিপে ধরলে শ্বাসরোধ হলে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে ছাদ থেকে নামিয়ে রাস্তার পাশে রেখে দেয়। পরবর্তীতে স্থানীয়রা সহ বিজয় জেসিকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেসিকার মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে বিজয় ও আদিবা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে জেসিকার ভাই বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় বিজয় ও আদিবার নাম উল্লেখ করে ১-২ জনকে অজ্ঞাত্নামা করে মামলা দায়ের করেন। পরবর্তীতে ৪ জানুয়ারি আদিবাকে গ্রেফতার করে আইংশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কমান্ডার আল মঈন জানান, হত্যার পরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে তার এক বন্ধুর বাসায় ৪ দিন আত্মগোপনে ছিল। পরবর্তীতে ফরিদপুরের একটি মাঝারে ২২ দিন ছদ্মবেশে আত্মগোপনে থাকে। সেখান থেকে রাজধানীর ওয়ারিতে তার এক বন্ধুর বাসায় আত্মগোপনে আসলে সেখান থেকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

নিহত জেসিকা মাহামুদ জেসি মুন্সীগঞ্জ সদর উপজেলার সেলিম দেওয়ানের মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আর আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর