স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগ থেকে নজরুল ইসলাম শেখ (৪০) নামের হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মাদারীপুরের শিবচরে চোকদার নামের এক ব্যক্তি হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি তিনি
রোববার এই তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এর আগে, শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানাধীন দোয়েল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, গত বছরের ২৩ নভেম্বর দাদন চোকদার ভ্যানে করে নজরুলের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এরই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে নজরুল ইসলাম এবং তার আরও ১৫-২০ জন সহযোগী একত্রিত হয়ে দাধন চোকদারের ওপর হামলা করে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরদিন তার ছোট ভাই বাদী হয়ে শিবচর থানায় নজরুল ইসলামকে প্রধান আসামি ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
এই মামলায় ছয়জন গ্রেফতার হলেও বাকি আসামিরা এখনো পলাতক বলে জানায় র্যাব। তাদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান।

আর আর/টিএ