বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শার্শায় ৩দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৬ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ

আসাদুর রহমান, যশোর : যশোরের শার্শায় ৩দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব‍্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় প্রায় ২০০ প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছসহ নার্সারি ও বিভিন্ন গাছের সমাহার দেখা যায়।

মেলায় ৩৭টি স্টলেই বসেছে বিভিন্ন গাছের ষ্টল। শত শত নারী-পুরুষ, শিশু শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভীড় জমছে মেলা প্রঙ্গনে। ষ্টলগুলো নজর কাড়ছে দর্শনার্থীদের।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী প্রমূখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর