বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

কানাডায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থীর মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৯৩ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২১ পূর্বাহ্ণ
ছবি : সংগ্রহীত।

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরন্টোয় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক বাংলাদেশি শিক্ষার্থী। খবর সিবিসি নিউজের।

নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। সবার বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে।

অন্যদিকে, নিবিড় কুমার দে নামের এক শিক্ষার্থীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, নিবিড় কুমার গাড়িটি চালাচ্ছিল। ডানড্যাস স্ট্রিটে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনা হয়। দায়িত্বরত ট্র্যাফিক সার্জেন্ট জানান, গাড়িটি উচ্চগতিতে চলছিল। এক পর্যায়ে রোড ডিভাইডারের সাথে সংঘর্ষে পাশের কংক্রিটের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। মুহুর্তেই তাতে আগুন ধরে যায়। ঘটনার পর সেখানে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বের করা হয় গাড়ির ভেতরে আটকে পড়া আরোহীদের। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারী শিক্ষার্থী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর