বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

পাঁচ কোটি শিক্ষার্থী আগামীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে: পলক

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৬ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ

নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। এখন সারাদেশে ৭০ শতাংশ অর্থাৎ যে ৫ কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে তারাই ২০৪১ সালে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে দুই দিনব্যাপী আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প এবং চাকরি উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্পে ৯৫০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঐতিহাসিক মুহূর্তে বলেছিলেন, আমাদের স্বাধীনতা পূর্ণ হবে না, যদি আমাদের মা-বোন পড়নের কাপড় না পায়। যদি আমাদের কৃষক-শ্রমিকরা পেট ভরে খাবার না পায়। যদি আমাদের তরুণ-যুবকরা চাকরি বা কাজ না পায়। বঙ্গবন্ধু ৫০ বছর আগে বাংলাদেশের দুইটি সম্পদ চিহ্নিত করে গেছেন। তার একটি হল বাংলাদেশের সোনার মানুষ আর একটি হল বাংলাদেশের সোনার মাটি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তথ্য প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌসসহ আরও অনেকে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর