বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা হবে একটি : শিক্ষামন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৬ অপরাহ্ণ
ছবি : ফাইল

যশোর : আগামীতে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আগামীতে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আর বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে একটি পরীক্ষাই হবে।’

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সমাবর্তনে তিনি এ কথা বলেন।

নতুন পাঠ্যক্রম নিয়ে মন্ত্রী বলেন, ‘নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে। যা নেই তা উপস্থাপন করা হচ্ছে। এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ করা হচ্ছে। এটা সংশোধন হচ্ছে ও হবে।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর