বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ওয়ারড্রপে ; অতঃপর আত্মসমর্পণ

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৭৪ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪১ অপরাহ্ণ
ছবি : ফাইল

দিনাজপুর : দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ওয়ারড্রপে রেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে নিহতের স্বামী মনোয়ার হোসেন। স্ত্রী সুমাইয়া আক্তারকে (২৭)কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করলেও কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু বলতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)) ভোরের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুর নিবাসী নিঃসন্তান স্ত্রীকে তালাক দিয়ে মাসখানেক আগে বীরগঞ্জের সুমাইয়া আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মনোয়ারের। দিনাজপুর সদরের ঘাসিপাড়া মহল্লার একটি বাসার ৪র্থ তলায় ভাড়া নিয়ে থাকতেন তারা।

মনোয়ারের দেয়া প্রাথমিক তথ্যের বরাতে পুলিশের (দিনাজপুর সদর সার্কেল) অতিরিক্ত সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি ওয়ারড্রপের ড্রয়ারে লুকিয়ে রাখেন মনোয়ার। পরে রাত ১০টার দিকে কোতয়ালী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

রাত পৌনে ১১টার দিকে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শনিবার মামলার প্রস্ততি নিচ্ছেন সুমাইয়া আক্তারের অভিভাবকরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর