বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন শামীম

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৪৭ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে গাঁজা ও ট্রাকসহ মো. শামীম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৮৬ কেজি##3 ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

বুধবার (১ মার্চ) অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে পূর্বাচলের ৩০০ ফুট রাস্তা হয়ে মহাখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সামনে অবস্থান নেয়। ট্রাকটি সেখানে পৌঁছালে ডিবি পুলিশ ট্রাকটি থামায়। এরপর ট্রাক তল্লাশি করে ৮৬ কেজি গাঁজাসহ শামীমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কর্মকর্তা আরও জানান, গ্রেফতার শামীম ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর