বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ওরসে যাওয়ার পথে পিকআপভ্যান উল্টে ৩জন নিহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৬ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : জামালপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি ওরসে যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতীতে পিকআভ্যান উল্টে তিন জন নিহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদূর্ঘটনায় আহত হয়েছ্বন অন্তত আরো ১৫ যাত্রী।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে জামালপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারগামী একটি যাত্রীবাহী পিকআপভ্যান কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর