বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৬১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ
ছবি : প্রতিকী

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে র‍্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা।

রোববার (৫ মার্চ) দুপুর বেলা পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত রুবেল হোসেন উপজেলার সীমান্তবর্তী এলাকা শহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মোঃ গোলাম ফারুক সিপিসি-মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুবেল নামের এক মাদক কারবারি উপজেলার ভোমরদহ গ্রামের করমদিগামী রাস্তার পাশে ফেনসিডিল সহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। পরে তাকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেএএস/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর