বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

গাফিলতি ক্ষতিয়ে দেখা হবে -মন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, সাভার: পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ধসে যাওয়া ১২ তলা ভবনের নির্মাণাধী ভবনের ছাদ ধসে যাওয়ার পর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেছেন, আমাদের (কর্মকর্তারা) যারা এই ভবনের কাজের সাথে জড়িত তাদের ব্যাপারেও আমরা দেখবো। তাদের কতটুকু গাফিলতি হয়েছে সেটা খতিয়ে দেখবো। এটা মুলত ঠিকাদারের ব্যাপার, এখানে যদিও আমাদের কিছু নেই। তবুও সব আমরা ক্ষতিয়ে দেখবো।

শনিবার (১১ মার্চ) দুপুরে ঢাকার আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ১২ তলা ভবনের ছাদ ধসে যাওয়ার পর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের এমন ৩ টি কমপ্লেক্স রয়েছে। চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহে। এটি গুরুতর নয়। সাধারণ উচ্চতা যখন বেশি হয় তখন দুটো উচ্চতায় ট্রপিং করে। দূর্ভাগ্যজনকভাবে তারা খেয়াল করেনি একটার উপর আরেকটি ঠিকভাবে আছে কিনা৷ না থাকলে স্লিপ করতে পারে। আসলে ঘটনাটি এটিই হয়েছে। ছাঁদও ঢালাই হয়নি কাছাকাছি কিছু ভীম ঢালাই হচ্ছিল তখনই এ ঘটনাটি ঘটে। পুরোটা দেখে বুঝেছি কিছুটা তো গাফলতি আছে।

তিনি এসময় আরও বলেন, এখন আমরা যে সিদ্ধান্ত বেধে দিয়েছি, সেটা হলো ককন্ট্রাক্টর ধসে যাওয়া অংশ সব পরিষ্কার করে নতুন করে কাজ করবে। আর পরবর্তী কাজে প্রপারলী কাজ করা সেটা নিশ্চিত রাখতে বলা হয়েছে। যাতে এ ধরনের অঘটন আর না হয়।

কোনো তদন্ত কমিটি করা হয়েছে কিনা জানতে চাইলেন মন্ত্রী বলেন, এখানে একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা আজ এর জন্যই এখানে এসেছি। সব কিছু দেখলাম। আর আমার লোকজন হাসপাতালে গিয়ে আহতদের দেখছেন।

ভবনটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভবন। এখানে ক্যান্সারের হাসপাতালসহ গবেষণা ও প্রশিক্ষণের কাজ করা হবে। আগে আমরা ক্যান্সার হলে শুধু পরিষ্কার করে দিতাম, কিন্তু এখানে সেই রোগের নির্ণয় ও চিকিৎসা করা হবে৷ সবচেয়ে বড় ব্যাপার যে টাকা খরচ করে আমরা বিদেশে গিয়ে চিকিৎসা করায় সেটা অনেক অংশে কমিয়ে আনতে পারবো এই হাসপাতালের মাধ্যমে। এবং এই সিমিলার জিনিস আমরা আরও আটটি জায়গায় চেষ্টা করছি করার জন্য। যেনো এই ধরণের চিকিৎসা আমরা দিতে পারি।

পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম এনডিসি, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল, পরমাণু শক্তি কমিশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মুঞ্জুরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

পরমানু শক্তি কমিশন সূত্রে জানা গেছে, এটি পেট সিটি ও সাইক্লোট্রন স্থাপন প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরমানু শক্তি কমিশন এ প্রকল্প বাস্তবায়ন করছে৷ পরমানু প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার রোগী নির্ণয় ও নিরাময়ের চিকিৎসা কেন্দ্রের ভবন এটি।

প্রসঙ্গত, শুক্রবার (১০ মার্চ) বিকেলে ভবনটির ১২ তলা নির্মানাধীন ছাদ ধসে যায়। এতে একজন গুরুতরসহ প্রায় ৭ জন শ্রমিক আহত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর