বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ভোলায় বাস চাঁপায় দুই কলেজ ছাত্রী সহ ৩ জন নিহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১৫ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১:১৪ অপরাহ্ণ

ভোলা থেকে সংবাদদাতা : ভোলায় বা‌সের চাঁপায় দুই ক‌লেজছাত্রীসহ নিহত হয়েছে তিন জন। এঘটনায় আরো একজন আহত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে ভোলার দৌলতখান উপ‌জেলার বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার ভোলা-চরফ‌্যাশন সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো: কালাম (৫৫)। নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক আব্দুল কাদের (৪০)।

স্থানীয়রা জানান, নিহতরা তা‌দের বা‌ড়ির সাম‌নের সড়ক থে‌কে বোরা‌কে ক‌রে বাংলাবাজার যা‌চ্ছি‌লেন। বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়‌কে এলে অপর দিক থে‌কে আসা চরফ‌্যাশনগামী এক‌টি দ্রুতগতির বাস বোরাক‌টি‌কে চাঁপা দি‌লে ঘটনাস্থ‌লেই নিহত হন বোরা‌কের তিন যাত্রী।

এছাড়াও এ ঘটনায় বোরা‌কের চালককে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। দুর্ঘটনার পর বাস‌টি ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে গে‌ছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকীর হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ পৌঁ‌ছে‌ছে। এছাড়াও বাস‌টি‌র চালক ও বাস‌টি জব্দের চেষ্টা চল‌ছে।

টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর