বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযান ; ৪০ জন গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ
ছবি : প্রতিকী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল ৬টা থেকে রোববার (১৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৬১৫ পিস ইয়াবা, ৬৮.২ গ্রাম হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম গাঁজা ও ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

আর আর/ টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর