বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

গাজীপুর সিটির কাউন্সিলর ও তার পরিবারকে নিয়ে কটুক্তি ; প্রতিবাদে সংবাদ সম্মেলন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দবির হোসেন সরকার ও তার পরিবারকে নিয়ে গাসিকের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম কটুক্তি করায় তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন ওই কাউন্সিলর।

 

রোববার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর সিটির সূরাবাড়ি রাইচ মিল এলাকায় তার নিজ কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন।

 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কাউন্সিলর জানান, জাতির মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার অপরাধে গাজীপু মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক থেকে বহিষ্কার ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন জাহাঙ্গীর আলম। সেই বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আওয়ামী লীগ পরিবারের সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান হানি করে বক্তব্য দিচ্ছেন। যাহা গাজীপুরে মানুষের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

 

এরই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের জহুরা বেগম স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম। ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাউন্সিলর দবির হোসেন সরকারের পরিবার ও তাকে নিয়ে এবং আওয়ামী পরিবারের সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে বক্তব্য দেন। যা তার পরিবার ও তার দৃষ্টি গোচর হয়েছে এবং তার পরিবারের মান ক্ষুন্ন হয়েছে । এর তীব্র নিন্দা জানান তিনি।

 

কাউন্সিলর এসময় আরো বলেন, তাকে ও তার পরিবারের উপর বাজে মন্তব্য করে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলেও সাংবাদিক সম্মেলনে জানান তিনি।

 

সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন নান্নু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেওয়ান মোঃ জালাল উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল বেপারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

 

এএমএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর