বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণে সহায়তা করবে আইএমএফ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ এ আশ্বাস দেন।

তিনি বলেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণের আকাঙ্ক্ষা রয়েছে এবং এটা বাস্তবায়নে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যাহত রাখবে।

মোনসিও আরও বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এ সম্পর্ককে আরও জোরদার করতে এসেছেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বেলআউটের জন্য কোনো ধরনের সহযোগিতা চায় না, বরং পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা কোনো ধরনের বেলআউট চাই না। আমাদের এ কর্মসূচি বেলআউট নয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর