শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ডিএমপির অভিযানে ৭৪ জন গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮১ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ২:১৮ অপরাহ্ণ
ছবি : প্রতিকী

 

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৭৬৯ পিস ইয়াবা, ৩৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ৮৪৩ বোতল ফেনসিডিল ও ১২ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর