বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

গাংনীতে গণহত্যা দিবস পালন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭:২০ অপরাহ্ণ

 

জাহাঙ্গীর আলম, মেহেরপুর : গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছেে।

শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকী সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর–২ (গাংনী) আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সহকারী কমিশনার ( ভুমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাংনী অফিসের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সহ বিভিন্ন সরাসরি দপ্তরের কর্মকর্তা , সাংবাদিকবৃন্দ, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

জেএ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর