বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

কালিয়াকৈরে দুই দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণের সমাপ্তি

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩০৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ

 

কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কিন্ডারগার্ডেন স্কুলের প্রায় ৪ শতাধিক শিক্ষকদেরকে নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষন শেষ হয়েছে।

উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে এই প্রশিক্ষণ শুরু হয়ে শেষ হয় গতকাল।

বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম বিষয়ক ১০ বিষয়ের উপর ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষক শিক্ষিকা এই প্রশিক্ষনে অংশ নেয় ।

কিন্ডারগার্টেন স্কুলের প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির সভাপতি মো: বায়েজিদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শাহিনুর আক্তার, কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সভা্পতি মোঃ বশির উদ্দিন মিয়া, গাজীপুর সৃষ্টি শিক্ষা পরিবারে চেয়ারম্যান আজহারুল ইসলাম সরকার লিখন, সিনথিয়া প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজের পরিচালক আবু ইউসুফ, সামি মর্ডান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ শফিজ উদ্দিন, কালামপুর এস এইচ কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম সহ কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এএইচ/টি

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর