বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সাভারে গাড়ির ধাক্কায় যুবক নিহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮১ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের বলিয়ারপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় মেহেদী হাসান (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ইফতারের কয়েক মিনিট আগে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে এন আর ফিলিং স্টলের ইউটার্নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান যশোরের অভয়নগর থানার প্রেমবাগ এলাকার আতর আলীর ছেলে। তিনি মিরপুর এলাকায় বৈশাখী সুপার মার্কেটে বিটেক্স এক্সেসরিজ দোকানে কর্মচারীর হিসেবে কাজ করতেন এবং সাভারের বলিয়ারপুরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, অফিস শেষে মিরপুর থেকে মোটরসাইকেল করে সাভারে আসছিলেন মেহেদী।

এ সময় পেছন থেকে একটি পরিবহনের ধাক্কায় সড়কে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলছে৷ এছাড়া পরিবহনটিও চিহ্নিত করার চেষ্টা চলছে।

কেএসটি/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর