বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

এক পরিবার থেকে ব্যাংকের পরিচালক ৩ জনের বেশি নয়

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৪৪ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : কোনো পরিবার থেকে সর্বোচ্চ তিনজন ব্যাংকের পরিচালনা বোর্ডে থাকতে পারবেন। এমন বিধান রেখে ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগে একটি পরিবার থেকে চারজন ব্যাংকের পরিচালক হতে পারতেন। এখন সেটি তিনজন করা হয়েছে।

আর আর/টি

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর