নিজস্ব প্রতিবেদক, সাভার : বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় দুই বাসের পাড়াপাড়িতে বাসের চাঁপায় মেহেদী হাসান (৩২) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ এ ঘটনায় বিক্ষুব্দ জনতা ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছেন।
রোববার (২ এপ্রিল) সকাল সোয়া সাতটার দিকে আশুলিয়ার জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী রাজধানীর ডেমড়া থানাধীন টুলটুলিয়া এলাকার মাজেদ ওরফে বাহারুলের ছেলে। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়াবাসায় থেকে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার নবীনগর থেকে কুরিল বিশ্বরোডগামী আলীনুর পরিবহন দুইটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-৭৭৬৫ ও ঢাকা মেট্রো ব ১৩-১১৭৩) বাস দুটি একে অপরে আগে যাওয়া নিয়ে পাড়াপাড়ি করছিল। এসময় হঠাৎ মোটরসাইকেল (নং ঢাকা মেট্রো -হ- ৪৭-৫২৬৫) আরোহী মেহেদীকে চাঁপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এঘটনায় বিক্ষুব্দ জনতা আলী নূর পরিবহনের দুই বাসে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করর আশুলিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, সকালে আলী নুরের দুই বাস রেষারেষি করতে গিয়ে বাসের চাঁপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে স্থানীয় বিক্ষুব্দ জনতা বাস দুটিতে আগুন দেয়৷ খবর পেয়ে দ্রুত ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন জানান,
খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে এসে দেখি বাসে আগুন জ্বালছে এবং ফায়ারসার্ভিসকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
বাসে আগুন ধড়িয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, সকালে এই দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহত হন৷ এরপরই স্থানীয় জনতা বাস দু’টিতে আগুন ধড়িয়ে দেয় বলেও জানান পুলিশের ওই এসআই।