শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৪:৫৬ পূর্বাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পুনর্বাসনের জন্য যৌক্তিক সিদ্ধান্ত নেবে সিটি কর্পোরেশন।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে বঙ্গবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি।

বুধবার সকালে ফায়ার সার্ভিস জানিয়েছে, অতিরিক্ত পণ্য মজুত থাকায় আগুন স্থায়ীভাবে নেভাতে সময় লাগছে। তবে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফের আগুনের সূত্রপাত হওয়ার আশঙ্কা নেই।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১৩ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর।

 

আর আর/ টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর