বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪২জন আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৪ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৮৪.৩ গ্রাম হেরোইন, ২৮ বোতল ফেনসিডিল, ৫৯ কেজি ৩৯৫ গ্রাম গাঁজা ও ২৬৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর