শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

আজ চৈত্র সংক্রান্তি

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৮ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১০:২২ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষদিন আজ । শুক্রবার পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ-১৪৩০।

আবহমান বাংলার চিরায়ত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এ চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের আয়োজন।

মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় উৎসব।

চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে শুক্রবার সফলতা ও সমৃদ্ধির প্রত্যাশায় দেখা দেবে নতুন ভোর।

সনাতন ধর্মাবলম্বীরা বাংলা বছরের শেষ এ দিনটিকে পুণ্য দিন বলে মনে করেন। স্নান, দান, ব্রত ও উপবাসের মধ্যদিয়ে অন্যরকমভাবে দিনটি পালন করেন তারা।

বছর বিদায়ের উৎসব পালন করেন ব্যবসায়ীরাও। শুচি-শুদ্ধ হয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠানও নতুন করে সাজিয়ে তোলেন। আগের পুরনো সব জঞ্জাল পরিষ্কার করেন, প্রস্তুতি নেন পুরনো সব হিসাব চুকিয়ে নতুন হালখাতা খোলার। নতুন বছরের প্রথম দিনে খোলা হয় এ হালখাতা।

দেশের বিভিন্ন স্থানে চৈত্র সংক্রান্তির মেলা উপলক্ষে গৃহস্থরা মেয়ের জামাইকে দাওয়াত করে বাড়িতেও নিয়ে আসেন। নতুন পোশাক পরার রীতি তো বহু আগে থেকেই!

পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে কাল (শুক্রবার) বাঙালি মিলিত হবে পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে। এদিন জরাজীর্ণতা, ক্লেশ ও বেদনার সব কিছুকে বিদায় জানানোর পাশাপাশি সব অন্ধকারকে সরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার থাকবে গোটা জাতির।

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর