জাহাঙ্গীর আলম, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার গাংনীতে বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্বরে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন, গাংনীর সহড়াতলা যুব সংঘের ২০ জন লাঠিয়াল। গ্রাম বাংলার ঐতিহ্য আত্মরক্ষার অন্যতম কৌশল লাঠি খেলায় অংশগ্রহণ করেন লাঠিয়ালরা বিভিন্ন কৌশলে দর্শকের আকৃষ্ট করেন।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক, মেহেরপুর -২( গাংনী) সাবেক সংসদ সদস্য মুকবুল হোসেন, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. এ কে এম শফিকুল আলম এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেনী পেশার শতশত মানুষ এ খেলা উপভোগ করেন।
এরআগে সকাল সাড়ে আটটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়৷ পরে গাংনী উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কবিতা আবৃত্তি, গান, ছড়া, আবৃত্তি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে ১ ম ও২ য়, ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বর্তমান সংবাদ/জেএ/টিএ