নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে গরু রাখার ঘরে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার ক্যাম্পপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ক্যাম্পপাড়া এলাকার আবু বকরের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, তীব্র গরমের কারণে সকালে গরু রাখার ঘরে বৈদ্যুতিক ফ্যান লাগানোর সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এসময় পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাজ্জাক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বর্তমান সংবাদ/জেএ/টিএ