নিজস্ব প্রতিবেদক, সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় অসহায় প্রবীণ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস উদ্যম প্রকল্প।
রোববার সকালে কারিতাস উদ্যম প্রকল্প গনকবাড়ী অফিসের উদ্যোগে স্থানীয় দাতাগোষ্ঠীর অর্থায়নে ২৫টি অসহায় প্রবীন ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ডিআইসি ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সদস্য আফরোজা আক্তার, ক্লাস্টার লিডার মোঃ মজিবর রহমান, উদ্যম প্রকল্পের রিকভারী সদস্যবৃন্দ এবং কারিতাস উদ্যম প্রকল্পের মাঠকর্মকর্তা সুমন জন রোজারিও, ইউনিট অফিসার দিলদার হোসেন প্রমূখ।
বর্তমান সংবাদ/টিএ