বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

কেরানীগঞ্জে ডাকাত সর্দার গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৫ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে মো. বাপ্পী (২৯) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাপ্পী ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি।

সোমবার (১৭ এপ্রিল) এ তথ্য জানায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, রোববার (১৬ এপ্রিল) কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার বাপ্পীকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সংবাদ/আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর