বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নরমাল ডেলিভারিতে তিন নবজাতকের জন্ম

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০৩ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একই সঙ্গে তিনজন নবজাতকের জন্ম হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মনির হোসেনের স্ত্রী শরিফা আক্তারের প্রসব ব্যথা উঠলে তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত সিনিয়র নার্স মাসেদা আক্তার সহ কয়েকজন নার্স নিয়ে ওই নারীকে নরমাল ডেলিভারি করানো হয় । এ সময় তার পেট থেকে দুটি ছেলে ও একটি মেয়ে শিশু জন্ম নেয়। মা ও তিন শিশু সুস্থ রয়েছে।

তানহা হেলথ কেয়ার হাসপাতালে জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা জানান, ওই নারী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে সিনিয়র নার্স মাসেদা আক্তারের নেতৃত্বে ওই নারীকে নরমাল ডেলিভারি করেন। এ সময় তার পেটে হতে দুইটি ছেলে ও একটি মেয়ে জন্ম নেয়। তবে বাচ্চা গুলোর ওজন একটু কম রয়েছে বলেও জানান তিনি।

বর্তমান সংবাদ/এএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর