বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৮ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। তিনি ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সিনিয়র সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে শাহ রাফায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সবার কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

পরিবার সূত্র জানা যায়, কামরুল ইসলাম লিভারের অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী কাজী শাহনাজ রীতা, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক ছিলেন। তিনি সম্প্রতি সেখান থেকে অবসরে যান।কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে ইআরএফের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর