শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় মোখা ; আতংকিত না হয়ে উপকূলবাসীকে সতর্ক থাকার আহবান সাতক্ষীরা জেলা প্রশাসনের

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩২৫ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরা থেকে সংবাদদাতা : সাতক্ষীরা উপকূলবাসীকে আতংকিত না হয়ে ঘুর্ণিঝড় ‘‘মোখা’’ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বলেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। সকল দূর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা উপকূলবাসীকে যথাযথ প্রস্তুত থাকার আহবান জানিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসনের দূর্যোগ প্রস্তুতি সভা। প্রশাসনের সকল বিভাগকে সতর্ক থাকতেও নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার দূর্যোগ প্রস্তুতি সভা থেকে সব বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে উপকূলবাসীকে আতংকিত না হয়ে প্রতিটি দূর্যোগের মতোই এদূর্যোগ মোকাবেলায় সাহস রাখার আহবান জানানো হয়।

বলা হয় জেলার সব দূর্যোগে ভেঙে যায় উপকূলীয় নদী বেড়ীবাঁধ। লোনা পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, ফসল ও সব সহায় সম্পদ। আর মানুষকে রক্ষায় রাস্তায় স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারীরা বাঁধাগ্রস্থ হয়, গাছ পড়ে রাস্তা আটকে থাকার কারণে। ফলে প্রশাসন এবার প্রথম সব স’মিল শ্রমিকদের প্রস্তুত রেখেছে তাদের সাথে।

এদিকে উপকূলবাসীরও একই কথা প্রতিটি দূর্যোগ তো তারা মোকাবেলা করে কোনরকমে টিকে আছে। তবে যেভাবে হোক উপকূলে টেকসই বেড়িবাঁধের ব্যাপারে সরকারের মনোযোগ দেয়া উচিত বলে মনে করেন উপকূলের মানুষ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির বলেন, উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে নিতে সহস্রাধিক সাইক্লোন শেল্টার ও স্কুল কলেজ প্রস্তুত সহ শুকনা খাবার রাখা হবে।

সাতক্ষীরার জেলার উপকূলীয় এলাকার মধ্যে সবথেকে ঝুঁকি নিয়ে রয়েছে শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ। এছাড়া আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া ও আশাশুনি সদর ইউনিয়নের সাধারণ মানুষরা।

 

 

বর্তমান সংবাদ/এমআরএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর