শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বগুড়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ; আড়াই লাখ টাকা ছিনতাই

বর্তমান সংবাদ ডেস্ক : / ১২০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ

 

বগুড়া থেকে সংবাদদাতা : বগুড়া সদরে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে তার কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ মে) রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার নামুজা সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক বগুড়া সদর উপজেলার নামুজা সাহাপাড়া এলাকার মৃত নসির উদ্দিনের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছেলে আতিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে তার বাবা নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন।

বাড়ি থেকে মাত্র দুইশ গজ দূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে গ্রামের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার বাবার মরদেহটি দেখতে পায়।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, দুর্বৃত্তরা নামুজায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর