বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

তুরস্কে ভোটের ফলে এগিয়ে এরদোয়ান

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩২ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩, ৯:২০ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর ফল আসতে শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, ফলে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তার দল পেয়েছে ৫১.৭ শতাংশ ভোট। এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪১ দশমিক ৬ শতাংশ ভোট।

তুরস্কের স্থানীয় সময় রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে বিকেল পাঁচটায়।সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ভোট পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন এরদোয়ান।

২০ বছর ধরে তুরস্কের ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজকের ভোটের ফলেই জানা যাবে প্রেসিডেন্ট এরদোয়ান আর ক্ষমতায় থাকতে পারবেন কি না।

শেষ পর্যন্ত যদি কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হন, তাহলে নির্বাচন দ্বিতীয় পর্বে গড়াবে। সে ক্ষেত্রে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর