বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রি নিহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬৩ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে রুবেল হােসেন (২৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের গােরস্থানপাড়ার জেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালের দিকে চিৎলা গ্রামের একটি বাড়ির বিল্ডিংয়ে রাজমিস্ত্রীর কাজ করছিলেন রুবেল। অসাবধানবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে মারাত্বকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর শুনে পুলিশের একটিদল সেখানে পৌঁছেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর