বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কালিয়াকৈরে সংখ্যালঘু পরিবারের বাড়ির মাটি ভরাটে বাঁধা দেয়ার অভিযোগ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পলাশ চন্দ্র সরকার নামের এক সংখ্যালগু পরিবারের নিজের জমি থেকে মাটি কেটে বাড়ি ভরাটের কাজে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় কালিয়াকৈর থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন।

সম্প্রতি উপজেলার বামন্দহ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন একই এলাকার হেলাল উদ্দিন ও খোরশেদ আলম। এক লাখ টাকা চাঁদা দাবীরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

সংখ্যালঘু পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বামন্দহ পলাশ চন্দ্র সরকার তার নিজের জমি থেকে নিজের বাড়ির মাটি ভরার করছিলেন। এসময় ওই এলাকার হেলাল উদ্দিন, নাহিদুল ইসলাম, খোরশেদ আলমসহ কয়েক জন তার মাটি ভরাটে বাধা প্রদান করেন। রাস্তা দিয়ে মাটি আনা নেওয়া করলে এক লক্ষ টাকা দিতে হবে। পরে সংখ্যালঘু পরিবারের বাড়ি মাটি ভরাটের কাজটি বন্ধ করে দেন।

এ ব্যাপারে পলাশ চন্দ্র সরকার বাদী হয়ে গতকাল কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই ব্যাপারে হেলাল উদ্দিন জানান, রাস্তা দিয়ে মাটি আনা করলে রাস্তার ক্ষতি হবে এই কারণে আমরা মাটি ভরাট করা বন্ধ করে দিয়েছি। তবে কোন টাকা পয়সা দাবি করিনি।

কালিয়াকৈর থানার এসআই হাফিজুর রহমান জানান এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর