বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

কলাপাড়ায় হরিণের মাংস সহ দুই জন গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৪ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ। এসময় সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার দক্ষিন চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে এবং হাসান (৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে।

মহিপুর থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আলীপুর খাপাড়াভাঙ্গা নদীতে একটি নৌকা থেকে হরিণের মাংস সহ তাদের গ্রেফতার করা হয়। তারা সুন্দর বনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিণ শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে পুলিশ জানায়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় বন্যপ্রানী নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর