বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সাভারে জন্ম ও মৃত্যু নিবন্ধনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৪ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের ভাকুর্তা ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপরে আন্তর্জাতিক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে এসময় দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রায় ৫০ জন জন্ম মৃত্যু নিবন্ধক কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশের পক্ষ থেকে সেমিনারের নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড.মোহাম্মদ শের আলী।

ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে সেমিনারে এসময় রেজিষ্টার জেনারেল রাশেদুল হাসান, প্রাক্তন সচিব ও কনসালটেন্ট, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে আটটি দেশের প্রতিনিধিদের সবাইকে ভাকুর্তার ঐহিত্যবাহী বিভিন্ন রকমের গহনা উপহার সামগ্রী প্রদান করা হয়। এর আগে আটটি দেশের প্রতিনিধিরা ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন। পরে তারা ভাকুর্তা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নরমাল ডেলিভারি কেন্দ্র পরিদর্শন করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর