বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সাতক্ষীরার ডেইরী উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ৬৬৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার সাত নম্বর চন্দনপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

চন্দনপুর দুগ্ধ উৎপাদন কারী দলের সভাপতি মোঃ রাশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সজল দাস, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদের প্রাণিসম্পদ মাঠ সহকারী রিগান রায়, চন্দনপুর ইউনিয়ন এলএসপি আব্দুল্লাহ আল মামুন, সহ পিজি গ্রুপের সমস্ত সদস্যবৃন্দ।

পিসি গ্রুপের সভাপতি রাশেদ হোসেন বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে ডেইরী খামারের কোন বিকল্প নেই। সকল সদস্যরা সচেতনভাবে তাদের খামার সম্প্রসারণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

প্রধান অতিথি ডাক্তার সজল দাস তার বক্তব্যে বলেন, বেশি করে দুগ্ধ উৎপাদন করতে হবে এবং সেটা বাজারজাতকরণ করে নিজের পরিবারে পুষ্টি চাহিদা পূরণ করে ও পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর