বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সমুদ্র সৈকতে নিখোঁজের ১৩ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ

 

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর নাবিলের (১৬) লাশ ১৩ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১২ টার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে একই স্থান থেকে সে নিখোঁজ হয় কিশোর নাবিল।

মৃত নাবিল কলাপাড়া পৌর শহরের মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ নাবিল কলাপাড়া উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চাপলী গ্রামের তার নানা বাড়িতে বেড়াতে যায়। সকালে তার দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে গোসল করতে নামে। এসময় নাবিল স্রোতের টানে সাগরে ভেসে যায়। তবে সে সাঁতার না জানতোনা বলে জানা গেছে।

এ ঘটনার পরপরই স্থানীয় জেলে, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধারে অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে ওই রাতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.ইলিয়াস বলেন, স্থানীয়রা রাতেই তার ভাসমান লাশ উদ্ধার করেছে। তবে নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসর ও পটুয়াখালী ডুবরির একটি টিম যৌথভাবে কাজ করেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর