বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ঢাকায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭০ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৮:৫২ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : ঢাকায় পৌঁছেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছায় মার্টিনেজসহ তার সফরসঙ্গীরা। কয়েক ঘন্টার বিশ্রাম শেষে বাণিজ্যিক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সের অফিস পরিদর্শন করবেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষক।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। তবে ভক্ত-সমর্থকদের সঙ্গে এবার দেখা করার সুযোগ থাকছে না মার্টিনেজের। প্রায় ১১ ঘণ্টার ঝটিকা সফর শেষে বিকেল সাড়ে চারটার পর কোলকাতার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে এমিলিয়ানোর। সেখানে অংশ নেবেন প্রদর্শনী ফুটবল ম্যাচে। কলকাতার স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্তের আয়োজনে এই সফরে এলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই সদস্য।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর