বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সাতক্ষীরায় বিশ্ব বাঘ দিবস উদযাপন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৭৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ

 

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা: বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে র‌্যালি ও আলোচনাসভাসহ
বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগরের নীলডুমুরে সুন্দরবন প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী।

বাঘ দিবসের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা পর্বে প্রবন্ধ উপস্থাপনা করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী।

আলোচনা করেন ওয়াইল্ড টিমের ফ্যাসালিটেটর সঞ্জিত কুমার মন্ডল, প্রকৌশরী জাহিদুর রহমানসহ প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর