বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর : র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিসি র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা।

শনিবার (৫ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন রামদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত শামসুদ্দিন বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস (৩৮) ও একই গ্রামের হেলাল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (২৮)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ শনিবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মেহেরপুর জেলার গাংনী থানাধীন রামদেবপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেন। আটককালে তাদের কাছ থেকে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর